মেক্সিকোতে একই সঙ্গে দু’টি ঝড়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টি, ভূমিধস ও বন্যায় কমপক্ষে ৪১ জন মারা গেছে। এতে কয়েক হাজার মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এভাবে একই সঙ্গে দুটি ঝড়ের আঘাত হানার ঘটনা বিরল। মেক্সিকোর পূর্ব ও পশ্চিম উপকূলে হারিকেন ‘ইনগ্রিড’ ও ঝড় ‘ম্যানুয়েল’ আঘাত হানায় ক্ষয়ক্ষতির এ ঘটনা ঘটে।আহতের পাশাপাশি গৃহহারা হয়েছে দুই শতাধিক বাসিন্দা।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিধসের কারণে বেশিরভাগের মৃত্যু হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। আর্লের প্রভাবে টানা বৃষ্টিতে এখনও ভূমিধ্বসের ঝুঁকিতে রয়েছে দেশটির পূর্বাঞ্চলীয় পুবেলা ও ভেরাক্রুজ রাজ্যের পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা।

এ অবস্থায় নদীর পানি বাড়ার হার পর্যবেক্ষণের পাশাপাশি জনবহুল এলাকার পাহাড়গুলোর দিকে নজর রাখার কথা জানায় কর্তৃপক্ষ।যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্রের তথ্যমতে- মৌসুমি ঝড় ‘আর্ল’ মেক্সিকো উপকূল থেকে বেশ দূরে অবস্থান করলেও অব্যাহত ঝড়-বৃষ্টির কারণে স্থানীয়দের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জেড