প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর ২টি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। একজন পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও অপরজনের অবস্থা জানা যায়নি।
আহত পাইলটকে বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনে চিকিৎসা দেয়া হচ্ছে।
মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, বিকাল পৌনে ৬টার দিকে বিমান ২টি বিধ্বস্ত হয়। আহত পাইলটের খোঁজে বহু সংখ্যক হেলিকপ্টার ও যুদ্ধ জাহাজ নামানো হয়েছে। বিমান ২টির কোনো ধ্বংসাবশেষ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।
মার্কিন নৌবাহিনী বলেছে, তারা জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার কারণ আঁচ করতে পাচ্ছে না। তবে এ বিষয়ে তদন্ত চলছে। ঠিক কোথায় এগুলো বিধ্বস্ত হয়েছে, সে সম্পর্কেও কিছু বলতে পারেনি মার্কিন কর্তৃপক্ষ।
নৌবাহিনীর বিবৃতিতে শুধু এ কথা বলা হয়েছে যে, বিধ্বস্ত বিমান দু’টি বিমানবাহী রণতরী কার্ল ভিনসন থেকে আকাশে উড়েছিল।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





