ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বুধবার এ আলোচনা শুরু হয় এবং তা তিনদিন ধরে চলবে। তবে এ আলোচনায় ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো কথা হবে না বলে তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে।
গত বছরের জুন মাসে ড. হাসান রুহানি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পাশ্চাত্যের সঙ্গে এটি ইরানের চতুর্থ বৈঠক। ভিয়েনা আলোচনায় জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ক্যাথেরিন অ্যাশ্টোন এবং ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। সূত্র: আইআরআইবি।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]