চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে এইচ৭এন৯ ভাইরাস (বার্ড ফ্লু) আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।এছাড়া বার্ড-ফ্লুর কারনে তাইওয়ানে ২২ হাজার পাখি করা হয়েছে।

শনিবার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সিনহুয়া একথা জানিয়েছে। খবর এএফপি’র।

সিনহুয়া জানায়, ফুজিয়ান ২০১৫ সালের শুরু থেকে এ পর্যন্ত বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ১৫ জনের আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে। তবে কখন প্রাণঘাতী রোগেটিতে আক্রান্ত হয়ে সর্বশেষ এই দুই জন মারা গেল সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

সিনহুয়া আরো জানায়, শুক্রবার পার্শ্ববর্তী জিয়াংঝি প্রদেশে আরো এক ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে চলতি শীত মৌসুমে সাংহাইয়ে ও পার্শ্ববর্তী ঝেজিয়াং প্রদেশে এই রোগের খবর পাওয়া গেছে।

২০১৪ সালে ভাইরাসটিতে আক্রান্ত হওয়া চীনে বৃদ্ধি পেয়েছে।

চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষের সমন্বিত পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে ১০ ডিসেম্বরের আগ পর্যন্ত ৩১০ জন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১৩২ জন মারা গেছে। ২৯ ডিসেম্বর আরো একজনের মৃত্যু হয়।

২০১৩ সালের মার্চ মাসে রোগের প্রাদুর্ভাবটি দেখা দেয়ার পর থেকে এতে ১৪৪ জন্য আক্রান্ত হয়েছে ও ৪৬ জনের মৃত্যু হয়েছে।

ইআর