ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কুপওয়ারা জেলায় গেরিলাদের সঙ্গে সংঘর্ষে এক ভারতীয় সেনা নিহত এবং অপর একজন আহত হয়েছে।
লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত কাশ্মিরের সীমান্ত থেকে অনেক ভেতরে অবস্থিত লোলাব এবং কালারোস জঙ্গল এলাকায় শনিবার এ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুই থেকে তিন জন গেরিলা অংশ নিয়েছে বলে মনে করা হচ্ছে।
আহত ভারতীয় সেনাকে দ্রাগমোল্লা ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য খবরে গেরিলাদের ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু বলা হয় নি। এক সপ্তাহে আগে কালারোস জঙ্গল এলাকায় একই রকম বন্দুক যুদ্ধে চার গেরিলা ও এক সেনা নিহত হয়েছিল।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





