ইসলামিক স্টেট (আইএস) নয়, বরং আমেরিকাই বিশ্বশান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করেন হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। হার্ভার্ডের একদল শিক্ষার্থীর ওপর চালানো জরিপ থেকে এ তথ্য পাওয়া গেছে। খবর হাফিংটনপোস্টের।

হার্ভার্ডের একদল শিক্ষার্থীর সাক্ষাৎকারের ভিত্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকারটি নিয়েছে হার্ভার্ড ক্যাম্পাসের সংবাদভিত্তিক ওয়েবসাইট 'ক্যাম্পাস রিফর্ম'।

সাক্ষাৎকার নেয়া শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্বজুড়ে আমেরিকান আধিপত্যবাদ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন তেলের স্বার্থ সংরক্ষণ করতে গিয়েই সেখানে অস্থিরতা তৈরি হয়েছে। আর এভাবেই ইসলামিক স্টেটের মতো উগ্রবাদী সংগঠন সেখানে শক্তিবৃদ্ধি করতে পেরেছে।

পশ্চিমা সভ্যতা অনেক সমস্যা সৃষ্টির জন্য দায়ী এবং এসব সমস্যা আজকে সবাইকে মোকাবেলা করতে হচ্ছে।

একজন সাক্ষাৎকারদাতা কোলেব বনহ্যাম বলেন, "কেউ এ ব্যাপারে বিতর্ক করতে পারবে না যে, আইএস সমস্যাটি তৈরিতে আমাদের নীতিই দায়ী।"

তিনি আরও বলেন, "দুর্ভাগ্যবশত জনগণকে হত্যা করে, বোমাবাজি করে ও শিরশ্ছেদ করে আইএস খিলাফত প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এই খিলাফত প্রতিষ্ঠায় আমেরিকার অবদান আইএস-এর চেয়েও বেশি।"

তবে, বেশিরভাগ শিক্ষার্থী কেন আমেরিকাকে বিশ্ব শান্তির জন্য হুমকি মনে করে তা একটি গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সূত্র: হাফিংটোনপোস্ট

এসএমএ