মিয়ানমারের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। পাঁচ দশকেরও বেশী সময় দেশটিতে সামরিক শাসনের পর নির্বাচিত বেসামরিক সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়ায় নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

মার্কিন অর্থ বিভাগের আন্ডার সেক্রেটারি অ্যাডাম জুবিন বলেন, অং সান সু চি ও তার গণতন্ত্রপন্থী দলের নেতৃত্বাধীন একটি বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর মিয়ানমারে একটি ঐতিহাসিক ঘটনা।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজকের পদক্ষেপ মিয়ানমারের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে আমাদের জোরালো সমর্থনের ইঙ্গিত।’

ওয়াশিংটনের এই সিদ্ধান্তের ফলে মিয়ানমারে বসবাসরত মার্কিন নাগরিকদের নিয়মিত বাণিজ্য ও আর্থিক কাজকর্মের ওপর থেকে বাধা থাকলো না। দেশটির কালো তালিকাভুক্ত তিনটি ব্যাংকের ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

সূত্র: এএফপি

এমই