ভারতীয় জনতা পার্টি'র (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে সমর্থন করেন ভারতের ৬০ শতাংশ ভোটার। অন্যদিকে, কংগ্রেসের প্রতি জনসমর্থন ২০ শতাংশেরও কম। যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত জরিপকারী সংস্থা পিউ রিসার্চের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
ভারতের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে দুই হাজার ৪৬৪ জন ভোটারের উপর জরিপটি পরিচালনা করা হয়। গতকাল বুধবার জরিপের ফলাফল প্রকাশ করে ওয়াশিংটনভিত্তিক এই জরিপ সংস্থাটি। গত ৭ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত জরিপ পরিচালনা করা হয়।
পিউ রিসার্চের জরিপ অনুযায়ী আগামী নির্বাচনে মোদির নেতৃত্বাধীন বিজেপি-ই সরকার গঠন করতে যাচ্ছে। উল্লেখ্য, আগামী মে মাসে ভারতে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় নির্বাচন অর্থ্যাৎ লোকসভা নির্বাচন।
তবে, ভোটের হিসাবটি দিলেও কোন দল কতটি আসন লাভ করতে পারে তা জানায়নি পিউ।
কংগ্রেসের জনপ্রিয়তায় ধস নামার কারণ হিসেবে ব্যাপক দুর্নীতিকে দায়ী করা হচ্ছে। অর্থনীতিকে চাঙ্গা করতে ব্যর্থ হওয়াকেও কংগ্রেসের জনপ্রিয়তায় ধস নামার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলো অর্থ্যাৎ উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব ও দিল্লিতে রয়েছেন ৪০ কোটিরও বেশি ভোটার। এসব প্রদেশের ভোটারদের মধ্যে ৭৪ শতাংশই বিজেপিকে সমর্থন করছেন। তবে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও গুজরাটে বিজেপি'র সমর্থন ৫৪ শতাংশ। সূত্র: এনডিটিভি ও পিউ রিসার্চ
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ [/b]
আন্তর্জাতিক
মোদিকে প্রধানমন্ত্রী চান ৬০ শতাংশ ভোটার