ইরাকের রাজধানী বাগদাদে একটি ট্রাক বোমা হামলায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন এবং ২০০ জন আহত হয়েছেন। দেশটির পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইরাকের রাজধানী শহরের উত্তর-পূবাঞ্চলীয় শিয়া অধ্যুষিত জেলা সদ্র সিটির একটি ব্যস্ততম সব্জি বাজারে বৃহস্পতিবার এই বোমা হামলার ঘটনা ঘটে।

আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ জামজুম বাগদাদ থেকে জানিয়েছেন, বিধ্বংসী এই বোমা হামলায় মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে।

জামজুম বলেন, "আমাদেরকে বলা হয়েছে যে একজন আত্মঘাতী বোমা হামলাকারী ব্যস্ততম বাজারের মধ্যে প্রবেশ করে এবং বোমা বিস্ফোরণ ঘটায়।"

এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেননি। তবে গত বছর থেকে শিয়া অধ্যুষিত আশেপাশের এলাকায় হামলা চালিয়ে আসছে ইসলামিক স্টেড এন্ড লেভান্ট (আইএসআএল)।

জেডআই