ভারতের রাজধানী নয়াদিল্লির এক স্কুলে ১৫ বছর বয়সি ছাত্রীকে ধর্ষণ করল এক ছাত্র। দিল্লির উত্তর-পশ্চিম অঞ্চলের রোহিনি এলাকার একটি স্কুলে এ ঘটনা ঘটেছে বলে বুধবার জানিয়েছে পুলিশ।

একাদশ শ্রেণিতে পড়া এই ধর্ষকের বয়স ১৭ বছর। গ্রেফতারের ভয়ে বুধবার সকালে সে বাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।  

প্রশান্ত বিহার পুলিশ স্টেশনে মেয়েটির অভিভাবকরা অভিযোগ করেন। পরে ঘটনার সত্যতা নিশ্চিত হয় পুলিশ। শিশুদের যৌন নির্যাতনবিরোধী আইনে ধর্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়া হয়েছে।

মঙ্গলাবার স্কুলে গেলে ওই ছাত্রীকে শ্রেণিকক্ষ ও ওয়াশরুমে যৌন হয়রানি করে কতিথ ছাত্র। এর এক পর্যায়ে তাকে ধর্ষণও করে।

এদিকে ধর্ষককে কিশোর অপরাধী হিসেবে বিবেচনা করা হবে, নাকি সাধারণ অপরাধী হিসেবে দেখানো হবে, তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, দিল্লিতে একের পর এক ধর্ষণের ঘটনা, বিশেষ করে গত কয়েকদিন স্কুলের ভেতর ধর্ষণের ঘটনা দেশটির নারী নিরাপত্তার বিষয়ে সরকারকে ভাবিয়ে তুলেছে। এ নিয়ে দেশজুড়ে বিক্ষোভও হয়েছে কয়েকবার। আইন আগের চেয়ে কঠোর করা হয়েছে। সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য জোর প্রচার চালানো হচ্ছে। কিন্তু কমছে না নারী নির্যাতন ও ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

কেএইচ