রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সীমানা নতুন করে নির্ধারণ করতে চান। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মঙ্গলবার মন্ট্রিলে আয়োজিত এক সম্মেলনে এ অভিযোগ করেন। বোর্ড অব ট্রেড অব মেট্রোপলিটন মন্ট্রিল এ সম্মেলনের আয়োজন করে।
এর আগে পুতিন ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার লক্ষে একটি বিলে স্বাক্ষর করেন। রোববার রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্নে ক্রিমিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে বিপুল সংখ্যক লোক রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দেয়। বিলে পুতিনের স্বাক্ষরের পর হিলারি এ অভিযোগ করেন। এছাড়া পুতিনের এ পদক্ষেপের ফলে পশ্চিমা দেশের সাথে রাশিয়ার সম্পর্কের চরম অবনতি ঘটে। ইতোমধ্যে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপও নেয়া হয়েছে।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন আরো বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সীমানা পুননির্ধারনে এটি পুতিনের একটি প্রচেষ্টা’।
নতুন করে স্নায়ুযুদ্ধের আশংকা উড়িয়ে দিয়ে হিলারী বলেন, কেউ আর কখনো এ ধরনের যুদ্ধ দেখতে চায় না। যদিও তা পুতিনের ওপর নির্ভর করছে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]