যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মেরিসভিল-পিলচুক উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষার্থীর গুলিতে একজন নিহত ও অপর চারজন আহত হয়েছে। পরে গুলিতে ওই বন্দুকধারী শিক্ষার্থীও নিহত হয় বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

শুক্রবার এ গোলাগুলির ঘটনা ঘটে।বন্দুকধারীও ওই একই স্কুলের শিক্ষার্থী। তার নাম জেইলেন ফ্রাইবার্গ। এবং আহতরা একই শ্রেনীর শিক্ষার্থ।

নিহত শিক্ষার্থী একজন মেয়ে। তার নাম জানা যায়নি। আহতদের মধ্যে দুইজন ছেলে এবং দুইজন মেয়ে। আহত ছেলে দুইজন বন্দুকধারীর সম্পর্কে কাজিন।

আহত ১৫ বছর বয়সী এন্ডু ফ্রাইবার্গের মাথায় এবং ১৪ বছর বয়সী ন্যাট হেচের গালে গুলি লেগেছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।

স্কুলটি সিয়ায়েল থেকে ৩০ মাইল উত্তরে অবস্থিত। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওফুটেজে দেখা গেছে, গোলাগুলি শুরু হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা মাঠ পার হয়ে নিরাপত্তার জন্য পার্কিং লটে আশ্রয় নেয়।

মেরিসভিলের পুলিশ কমান্ডার রব ল্যামোরাক্স জানান, ওই বন্দুকধারী একাই এ ঘটনা ঘটায়।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ হামলার কারণ জানতে পারেনি। অভিযুক্তের পরিচয় জানাতেও অস্বীকৃতি জানিয়েছে তারা।

প্রেসিডেন্ট বারাক ওবামাকে এ ঘটনা জানানো হয়েছে বলে এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ওয়াশিংটনের গভর্নর জে ইনসলি টুইটারে এ ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সূত্র : রয়টার্স

 

ইআর