ইরানের উত্তরপূর্বাঞ্চলে ৫টি শহরে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত প্র্রায় ১১ জন নিহত হয়েছে। পাশাপাশি নিখোঁজ রয়েছে আরও ২ জন।
নিহতদের মধ্যে ৮ জনই ইরানের খোরাসান রাজাভি প্রদেশের এবং এ ছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা উপদ্রুত শহরগুলো হলো, দারগাজ, কুচান,নিশাপুর এবং কালাত।
অ্যাম্বুলেন্স ও ত্রাণ সামগ্রীসহ ১৯০ জন ত্রাণকর্মীকে উপদ্রুত এলাকাগুলোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খোরাসান রাজাভি প্রদেশের রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক মুজতবা আহমাদি।
প্রায় সাড়ে চারশ’ মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোক ঠাঁই নিয়েছেন। এ ছাড়া, কালাতের কাছে একটি গ্রামে আটকে পড়া ৪০ পর্যটককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
গত এপ্রিলে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় চার প্রদেশে ৪৮ ব্যক্তি নিহত হয়েছিল।
জেড





