থাইল্যান্ডে রাজতন্ত্রের ব্যাপারে মানহানিকর বক্তব্য ফেসবুকে পোস্ট করার অপরাধে এক সঙ্গীত-শিল্পীকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একটি বিতর্কিত আইনের আওতায় এ দণ্ড দেয়া হয়েছে।
আদালতের এক কর্মকতা জানিয়েছেন, ২০১০ ও ১১ সালের দিকে রাজতন্ত্রের বিরুদ্ধে বেশ কিছু অবজ্ঞাসূচক পোস্ট দেয় ২৮ বছর বয়সী ওই সঙ্গীতশিল্পী। তা আদালতে প্রমাণিত হয়েছে।
উল্লেখ্য, ১৯৩২ সালে একটি রক্তপাতহীন অভ্যুত্থানের ফলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে থাইল্যান্ড জাপানের পক্ষ নেয়, তবে যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের মিত্রে পরিণত হয়। থাইল্যান্ড উপর্যুপরি বেশ কিছু সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে যায়। ১৯৮০-এর দশকে তাদের গণতন্ত্রে উত্তরণ ঘটে। ২০০৬ সালের ১৯শে সেপ্টেম্বর সামরিক বাহিনী থাকসিন সিনাওয়াত্রারনির্বাচিত সরকারকে ব্যাপক দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত করে। দেশের বাইরে নির্বাসিত হন থাকসিন।
অভ্যুত্থান-পরবর্তী সময়ের নির্বাচনেও জয়ী হয় থাকসিনের দল পিটিপি। দলের বর্তমান প্রধান থাকসিনের বোন ইংলাকের ২০১৫ সালে নির্বাচন দেওয়ার কথা রয়েছে।
ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





