কমিউনিস্ট শাসিত চীনের শীর্ষ এক শতাংশ পরিবার দেশের এক-তৃতীয়াংশের বেশি সম্পদ নিয়ন্ত্রণ করে। আর নিম্নস্তরের ২৫ শতাংশের হাতে রয়েছে দেশের মাত্র এক শতাংশ সম্পদ।
দেশটির প্রাতিষ্ঠানিক রিপোর্টের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়।

শুক্রবার ২০১২ সালের পরিসংখ্যান সংবলিত পিকিং ইউনিভার্সিটির এ রিপোর্টটি প্রকাশিত হয়।

এ রিপোর্টে চীনে প্রকট সামাজিক বৈষম্যের এ চিত্র প্রতিফলিত হয়েছে, যা দেশটিতে ব্যাপক অসন্তোষের উৎস।

সম্পদের এ অসমতা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জন্যও খুবই উদ্বেগের বিষয়। কেননা ক্ষমতার ওপর দলের নিয়ন্ত্রণে কোনো ধরনের চ্যালেঞ্জ এড়াতে তারা সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর অত্যন্ত গুরুত্ব আরোপ করে থাকে।

শুক্রবার রাতে পিপলস ডেইলি সংবাদপত্রের ওয়েবসাইটে পিকিং ইউনিভার্সিটির পরিসংখ্যানের ভিত্তিতে এ রিপোর্টটি প্রকাশিত হয়।

পত্রিকাটির খবরে বলা হয়, ‘গ্রাম ও শহরের মধ্যে মজুরির ব্যবধান চীনের সম্পদ বৈষম্যের প্রধান কারণ।’ সূত্র: বিএসএস

ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ