অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি শপিং সেন্টারের কাছে পাঁচ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি বিমান। এতে ৫ আরোহী নিহত হয়েছে বলে জানা যায়। মঙ্গলবার সকাল ৯ টায় উড্ডয়নের পরেই অস্ট্রেলিয়ার রাজধানী শহর মেলবোর্নের উত্তরাঞ্চলে একটি শফিং মলের ওপর বিধ্বস্ত হয় বিমানটি। শফিং মলের কাছাকাছি এসেনডন বিমানবন্দরের যেখান থেকে উড্ডয়ন করতে গিয়ে এ ঘটনা ঘটে।

কিং আইল্যান্ডের দিকে যাওয়ার পথে উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি বিলবোর্ডের সঙ্গে ধাক্কা লেগে বিমানটি বিধ্বস্ত হয়। ফলে শপিং সেন্টারটিতে আগুন ধরে যায়।

হতাহতের সঠিক সংখ্যা জানা না গেলে অন্তন ৫ জন নিহত হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ।


জেড