ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর ইতাওকায় গত সপ্তাহান্তের আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৬ জন এখনো নিখোঁজ রয়েছে।সাও পাওলো রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এর আগে জানিয়েছিল বন্যায় ১২ জন মারা গেছে।এএফপি'র খবরে বলা হয়,প্রবল বর্ষণে পালমিতাল নদীর পানি উপচে পড়ে শহরের ১০ শতাংশ লোক গৃহহীন হয়ে পড়েছে। এতে চার জনের প্রাণহানি ও প্রায় ১০০ বাড়িঘর ধ্বংস হয়েছে।
প্রাকৃতিক এ দুর্যোগে ইতাওকার সঙ্গে সংযোগকারী সেতুটিও ধ্বংস হয়েছে। এটি সাও পাওলো থেকে ৩৪০ কিলোমিটার (২১০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। রাজ্য সরকার সেতুটি পুনর্নির্মাণের অঙ্গীকার করেছে।
আন্তর্জাতিক
ব্রাজিলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর ইতাওকায় গত সপ্তাহান্তের আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৬ জন এখনো নিখোঁজ রয়েছে।সাও





