বায়তুল মোকাদ্দাসে বিক্ষোভকারী ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি সেনাদের প্রচণ্ড সংঘর্ষ হয়েছে।

ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, দখলদার ইসরাইলি সেনারা গতরাতে গুলি, টিয়ার গ্যাস ও শব্দ বোমা ব্যবহার করে ইসরাইল বিরোধী বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয় এবং সংঘর্ষে অন্তত ৩০ জন ফিলিস্তিনি আহত হয়েছে।

প্রথমে ওয়াদি উজ্জুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটলেও পরে আরো তিনটি এলাকায় সংঘাত ছড়িয়ে পড়ে। ১৬ বছরের এক কিশোর শহীদ হওয়ার পর ফিলিস্তিনিরা বিক্ষোভের ডাক দিলে ইসরাইলি সেনাদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কিছু দিন আগে ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনের ওই কিশোর আহত হয় এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল সে মারা যায়। সূত্র: আইআরআইবি

ঢাকা, ০৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ