বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য তাঁবু নিয়ে চট্টগ্রামে হজরত শাহ আমানত (র:) আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে তুরস্ক বিমানবাহিনীর একটি প্লেন।
শনিবার (২৭ মার্চ) দুপুর সোয়া ২ টার দিকে প্লেনটি অবতরণ করে।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কমান্ডার ফরহাদ হোসেন খান জানান, তুরস্ক বিমানবাহিনীর সি-১৩০ প্লেনটি রোহিঙ্গাদের জন্য ২০ টন তাঁবু নিয়ে এসেছে।
আগামীকাল (২৮ মার্চ) রোববার প্লেনটি চলে যাবে বলে জানান তিনি।
এমবি





