বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। আর এই মহামারিতে আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৩৮ লাখ ছাড়িয়ে গেছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (১৬ জানুয়ারি) শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৩৮ লাখ ১৬ হাজার ৯৫৩ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২০ লাখ ৮ হাজার ২৩৭ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছে ৫ কোটি ১৬ লাখ ৬৫ হাজার ৯৯৯ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ (১৬ জানুয়ারি) শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৫ লাখ ২০ হাজার ৫৬১ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৯১ হাজার ৯২২ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮৩ লাখ ৯৩ হাজার ৪৯২ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৮ হাজার ২৪৬ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫ লাখ ২৭হাজার ৬৮৩ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫১ হাজার ৯১৮ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে আজ (১৬ জানুয়ারি) শনিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৯ হাজার ৭৩৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৯ হাজার ২২ জনের।
ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু ও আক্রান্ত বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ২৫ হাজার ৬৪২ জন এবং মৃত্যু হয়েছে ৮৭ হাজার ৪৪৮ জনে।
এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৯ ও নারী ৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৬২ জন। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৭৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৬ হাজার ৪৮৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭১৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ১২৩ জন।
শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এমবি





