মালয়েশিয়ায় বাংলাদেশীদের ভিসা জাতীয় যাবতীয় কার্যক্রমের সুবিধার্থে চালু হচ্ছে হটলাইন সেবা। দেশটিতে বসবাসরত প্রবাসীদের কল্যাণার্থে বৃহস্পতিবার নীতিগত এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দূতাবাস সূত্রে জানা গেছে। শুক্রবার থেকে চালু হচ্ছে এ সেবা।
নতুন পাসপোর্ট কিংবা পুরাতন পাসপোর্ট নবায়ন করা সহ যেকোনো প্রকার তথ্য জানতে ০১৬২৭৪৭৯১৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়া সময় দুপুর ১২টায় দূতাবাসের শ্রম কাউন্সিলর মো. সায়েদুল ইসলাম মুকুল জানান, প্রতিদিন মালয়েশিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রবাসীরা হাইকমিশনে আসেন বিভিন্ন কারণে। কিন্তু অনেক প্রবাসী জানেন না দূতাবাসে কার কী দায়িত্ব। অনেক শ্রমিক ভালোভাবে নম্বরও জানেন না। ফলে অনেক প্রবাসী পড়েন বিপাকে।
সায়েদুল ইসলাম মুকুল বলেন, ‘আমরা চাই প্রবাসীরা দূতাবাসে আসার আগে একবার কল করে নিশ্চিত হয়ে আসবেন। কী কী কাগজপত্র নিয়ে আসতে হবে বা ব্যাংক ড্রাফট কত। আমরা আশা করব এখন থেকে সব প্রবাসী সর্বোচ্চ মানের সেবা পাবেন হাইকমিশন থেকে।
বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীদের সর্বাত্মক সেবা দিতে হটলাইন কার্যক্রম অব্যাহত থাকবে।
জেড





