ইরাকি বাহিনীর অভিযানে ১৮০ জনেরও বেশি আইএস সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইরাকের মধ্য অঞ্চলের সালাউদ্দিন প্রদেশের গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।

জানানো হয়, তিকরিতে দক্ষিণে ইয়াথ্রিবে গতকাল এ অভিযান চালানো হয়েছে। এতে ইরাকি বাহিনীকে সহায়তা করেছে স্বেচ্ছাসেবী যোদ্ধারা। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে আইএস'র অনেক গোলাবারুদ এবং যানবাহন ধ্বংস করে দেয়া হয়েছে।

ইরাকের সংবাদ সূত্রগুলো গতকাল জানিয়েছে, ইরাকি বাহিনীর শক্তিশালী হামলা ঠেকাতে ব্যর্থ হয়ে ইয়াথ্রিব থেকে পালাতে শুরু করেছে আইএস নেতারা।

গত কয়েক দিনে সালাউদ্দিন প্রদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা পুনরায় দখল করতে পেরেছে ইরাকের সশস্ত্র বাহিনী।

ইআর