পাকিস্তানের উত্তরে পেশোয়ারে অবস্থিত পেশোয়ার কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি হোস্টেল ও পরিচালক অধিদপ্তরে বন্দুকধারীর হামলায় এ পর্যন্ত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এতে অভিযানে হামলাকারী ৩ বন্দুকধারী নিহত হয়েছে। তবে হতাহতে খবর এখনো পরিষ্কার করে বলতে পারছে না পুলিশ।
আন্তর্জাতিক গণমাধ্যমে বিবৃতির মাধ্যমে পুলিশ জানায়, বন্দুকধারীরা আজ সকালে বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার মাধ্যমে প্রবেশ করে। ডোকার সময়ই তাদের মুখোশ ডাকা ছিল'।
জীবন বাঁচাতে অনেকে লাফ দেয়। যার কারণে মারাত্মকভাবে কয়েকজন আহত হয়। যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আজ শুক্রবার সকালে ধারণা করা হচ্ছে ৩ জন মুখোশ পরা বন্দুকধারী বিশ্ববিদ্যালয়ে ঢুকে পাশাপাশি অবস্থিত বিশ্ববিদ্যালয় পরিচালক অধিদপ্তর ও একটি হোস্টেলে এ হামলা চালায়।
উল্লেখ্য যে, ঈদে মীলাদুন্নবি ও শুক্রবার উপলক্ষ্যে আজ বিশ্ববিদ্যালয়টি বন্ধ রয়েছে।
জেড





