বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশে মানবাধিকার এবং হত্যা, গুম, খুন, লুট, আইনশৃঙ্খলা বাহিনীর নামে নাগরিকদের অপহরণ, খুন, বিনা বিচারে হত্যাকান্ড এই সব বিষয় নিয়ে বির্তক হয়েছে।
গত ৫ জানুয়ারি বিরোধী দলবিহীন নির্বাচনে ক্ষমতাসীন হওয়ার পর শেখ হাসিনার সরকার মানুষের মৌলিক অধিকারগুলো খর্ব করেছে বলে বির্তকে উঠে আসে। সম্প্রচার নীতিমালার কঠোর সমালোচনা করে বলা হয়েছে এটি মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সঙ্গতীপূর্ণ নয় বলেও মত প্রকাশ করা হয়। র্যাবের কঠোর সমালোচনা করে এর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
নির্ধারিত ডিবেট এর শিরোনাম ছিলো- হিউম্যান রাইটস ভায়োলেশন ইন বাংলাদেশ (২০১৪/২৮৩৪ (আরএসপি) এবং পার্লামেন্ট ও কমিশনের রুল ১৩৫ মোতাবেক ডিবেট অন কেইসেস অব ব্রীচেস অব হিউম্যান রাইটস, ডেমোক্রেসি এন্ড দ্য রুল..(ম্যাক্সিমাম রুল ১৩৫) অধীনে পার্লামেন্টে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন, আইনের শাসন ভুলুন্ঠিত এবং আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে এলিট ফোরস র্যাব ও ডিবির নামে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের চোখ মুখ বেধে ধরে নিয়ে পরবর্তীতে পরিবারের কাছে লাশ না দেয়া, র্যাব বিলুপ্তি, ইলিয়াস আলীর সন্ধান ইত্যাদি দাবী নিয়ে পার্লামেন্টে এই নির্ধারিত বিতর্কে সরকারের কঠোর সমালোচনা করা হয়েছে।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





