যদিও রাশিয়ার সামরিক শক্তির কাছে ইউক্রেনের সামরিক শক্তি খুবই নগণ্য; তারপরও ইউক্রেনের জনগণের মনোবলে কোনো ঘাটতি নেই।
আর এ কারণেই সমূহ বিপদ জেনেও নিজের দেশের জন্য যুদ্ধ করতে বিদেশ থেকে দেশে ফিরেছে ইউক্রেনের ৬৬ হাজারেরও অধিক নাগরিক।
উক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এক টুইটবার্তায় এ তথ্য জানান।
ওলেক্সি বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিদেশ থেকে দেশে ফিরেছেন ৬৬ হাজার ২২৪ জন। রুশ বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতেই তারা দেশে ফিরেছেন। আমরা অপরাজেয়!
এদিকে মানবিক দিক বিবেচনায় নিয়ে বেসামরিক জনগণকে সরিয়ে নিতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।
ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখা এলাকা থেকে বেসামরিক জনগণকে সরিয়ে নিতে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
এসকে





