আফগানিস্তানে রাস্তার পাশে রাখা বোমা বিস্কোরণে একই পরিবারের ৮ জন নিহত হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
বার্তাসংস্থা এএফপি জানায়, পাঞ্জওয়াই জেলা থেকে গাড়িতে আরোহন করে একটি পরিবার কান্দাহার শহরের দিকে যাচ্ছিলেন। এসময় প্রধান সড়কে বোমাটি বিস্ফোরিত হয়।
এ বিষয়ে পাঞ্জওয়াই জেলার গভর্নর বলেন, আজ সকালে রাস্তার পাশে রাখা বোমা বিস্ফোরিত হলে গাড়ির ৮ যাত্রী নিহত হয়। নিহতদের মাঝে ৪ জন নারী আছেন। এছাড়া, ২ শিশু আহত হয়েছে।
বোমা বিস্ফোরণের দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে, ইতিপূর্বে তালেবান বিদ্রোহীরা এ ধরণের ঘটনা ঘটিয়েছে। সূত্র: এএফপি, এনডিটিভি।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই।





