ভারতের ছত্তিশগড় রাজ্যে নকশাল বিদ্রোহীদের হামলায় কেন্দ্রীয় পুলিশ বাহিনীর (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-সিআরপিএফ) ১৩ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন পুলিশ অফিসারও রয়েছে। খবর এনডিটিভির।
সোমবার বিকেলে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৪৫০ কিলোমিটার দূরে সুকমা জেলায় এ হামলার ঘটনা ঘটে। এটি এই বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা।
ভারতের কর্মকর্তারা জানান, নকশালপন্থী যোদ্ধারা একটি গ্রামের পাশে পুলিশবহরে হামলা চালায়। নকশালপন্থীরা এ সময় সাধারণ লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করে।
গত মাসেই এই সুকমা জেলাতেই সেনাবাহিনীর একটি টহল গাড়ির ওপর হামলা চালায় নকশাল যোদ্ধারা। এ ছাড়া বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে গোলা নিক্ষেপ করে তারা। এতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে ৬ সিআরপিএফ সদস্য আহত ও এক বিমান বাহিনীর কমান্ডো আহত হয়।
এমএ





