ব্যর্থ অভ্যুত্থান চেষ্টা জড়িত থাকার অভিযোগে কয়েকজন নিম্ন পদস্থ কর্মকর্তা সহ জেনারেল বেকির এরকান ভ্যানকে গ্রেপ্তার করা হয়।গ্রেপতার হওয়ার পর যুক্তরাষ্ট্রে আশ্রয় চেয়েছিলেন ইনসারলিক বিমানঘাঁটির কমান্ডার জেনারেল বেকির এরকান ভ্যান। কিন্তু যুক্তরাষ্ট্র তার সে আবেদন প্রত্যাখ্যান করেছে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস এই তথ্য দেন।রিপোর্টে আরও বলা হয়েছে, বেকির এরকান ভ্যান আমেরিকান কর্মকর্তাদের কাছে রাজনৈতিক ওই আশ্রয় চেয়েছিলেন। বিষয়টির উৎসের সচ্চতা ঠিক করা না গেলেও তথ্যের সাথে সংশ্লিষ্ট একজন ব্যাক্তি এই তথ্য দেন।
রিপোর্টে বলা হয়েছে, জেনারেল বেকির এরকান ভ্যান তুরস্কের বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল। সিরিয়ায় হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের সেনারা তুরস্কের ইনসারলিক বিমানঘাঁটি ব্যবহার করে থাকে। এখানকার কমান্ডার ছিলেন বেকির এরকান ভ্যান।
ব্যর্থ অভ্যুত্থান চেষ্টা জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সদস্য থাকার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়াও তুরস্কের মূল ঘটনার একজন হোতা হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
জেড





