চীনে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১২ জনের প্রাণহানি ঘটেছে। তিন বছরের একটি শিশু সিগারেট লাইটার নিয়ে খেলা করার সময় এ আগুনের সূত্রপাত ঘটে বলে তদন্ত কর্মকর্তারা জানান।
বুধবার রাতে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, গত সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের জানবু এলাকায় একটি কাপড়ের কারখানায় এ অগ্নিকাণ্ডে আরো অনেকে দগ্ধ হয়।
স্থানীয় তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে সিনহুয়ার ওই খবরে বলা হয়, কারখানার মালিকের তিন বছর বয়সের মেয়ে একটি লাইটার নিয়ে খেলা করার সময় স্পঞ্জের স্তুপে আগুন ধরে যায়।
সিনহুয়া জানায়, মালিক কারখানা হিসেবে একটি আবাসিক ভবন অবৈধভাবে ব্যবহার করছিলেন এটা তদন্তে বের হওয়ার পড়ার পর তিনি পুলিশের কাছে ধরা দেন।
খবরে আরো বলা হয়, আগুনে মারা যাওয়া এসব লোকের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ০৪ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
চীনে লাইটারের আগুনে পুড়ে ছাই ১২ জন
চীনে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১২ জনের প্রাণহানি ঘটেছে। তিন বছরের একটি শিশু সিগারেট লাইটার নিয়ে খেলা করার সময় এ আগুনের সূত্রপাত ঘটে বলে তদন্ত কর্মকর্তারা জানান।