প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান কর্মসূচি। তবুও থেমে নেই আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। এ দিকে ভাইরাসটির কয়েকটি নতুন ধরনও শনাক্ত করা হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী সোমবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৪২ লাখ ৪০ হাজার ৩৩১ জন। শনাক্ত হয়েছে ১৯ কোটি ৯০ লাখ ৮ হাজার ৭৫৪ জন। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ১৭ কোটি ৯৬ লাখ ১৬ হাজার ২৫৫ জন।
করোনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৯২৪ জন। এরমধ্যে মারা গেছেন ৬ লাখ ২৯ হাজার ৩৮০ জন। এ থেকে সুস্থ হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৭৩ হাজার ২৯০ জন।
এ দিকে ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৪ লাখ ২৪ হাজার ৮০৮ জন। মরণঘাতী ভাইরাসটিতে সেখানে আক্রান্ত হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৩৬৮ জন। এ থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৮ লাখ ৪৯ হাজার ৬৮১ জন।
তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া, পঞ্চম ফ্রান্স, ষষ্ঠ যুক্তরাজ্য, সপ্তম তুরস্ক, অষ্টম আর্জেন্টিনা, নবম কলম্বিয়া, দশম স্পেন। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৬ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জনে। এর মধ্যে মারা গেছেন ২০ হাজার ৯১৬ জন। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে।
এবিএস





