রোহিঙ্গা ও মধ্যপ্রাচ্য ইস্যু বিশেষ করে সৌদি ইস্যুতে প্রধানমন্ত্রী হিসেবে নিজের অবস্থান জানান দিলেন সদ্য নির্বাচিত বিশ্বের সবচেয়ে প্রবীণ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
বিশেষ করে জাতিগত নিধনের শিকার রোহিঙ্গা ইস্যুতে অন সাং সুচীর ভূমিকা এবং মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতায় সৌদির সাথে থাকা না থাকার বিষয়ে অনড় অবস্থান তুলে ধরেন ৯৩ বছর বয়সী এই প্রধানমন্ত্রী।
সম্প্রতি প্রধানমন্ত্রী হওয়ার পর এপি'র (The Associated Press) কাছে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ অবস্থান ব্যক্ত করেন।
মিয়ানমারের জাতিগত নিধনের শিকার রোহিঙ্গা ইস্যুতে অন সাং সুচীর অবস্থান এবং ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন মাহাথির মোহাম্মদ।
পাশাপাশি নাগরিক হিসেবে প্রজন্মের পর প্রজন্ম মিয়ানমারে বসবাস করা নির্যাতনের শিকার এসব রোহিঙ্গা মুসলিমদের অবশ্যই মেনে নেওয়ার আহবান জানান তিনি।
তিনি বলেন, মিয়ানমারকে অবশ্যই মুসলিম রোহিঙ্গাদের গ্রহণ করতে হবে। কারণ এসব রোহিঙ্গা যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম মিয়ানমারের নাগরিক হিসেবে বসবাস করে আসছে এবং মিয়ানমারেরই স্বীকৃত নাগরিক।
রোহিঙ্গা ইস্যুতে সুচী'র অবস্থান নিয়ে তিনি বলেন, 'আমি খুব হতাশ হলাম রোহিঙ্গা ইস্যুতে নোবেল বিজয়ী অন সাং সুচী'র ব্যাক্তিগত এবং রাষ্ট্রিয় অবস্থান নিয়ে এবং সে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন থামাতে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারা প্রকাশ্যে গণহত্যা চালিয়েছে যেটা কখনো একটা সভ্য দেশের আচরণ হতে পারে না'
সাক্ষাতকারে রোহিঙ্গা ইস্যু ছাড়াও সৌদির সাথে সম্পর্ক, চীনের একপেশে সমর্থিত প্রকল্প, দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা, সিঙ্গাপুরের সাথে মালয়েশিয়ার পানি চুক্তি এবং দেশের সামগ্রিক অর্থনীতি নিয়ে কথা বলেন এই বর্ষীয়ান নেতা।
তার কথায় মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং সহিংসতা ইস্যুতে সবসময় নিরপেক্ষ অবস্থান নিবে মালয়েশিয়া। আর এই জন্য কথিত জঙ্গি বিরোধী অভিযানে সৌদি সমর্থনে পাঠানো মালয়েশিয়ার সেনাবাহিনীকেও ফেরত নিয়ে আসার পরিকল্পনার কথা জানান তিনি।
সৌদির যুদ্ধাভিযান বিষয়ে মাহাথির বলেন, 'সৌদি এখন পুরোপুরি যুদ্ধের মধ্যে প্রবেশ করে ফেলেছে। আমরা তাদের সাথে এসব প্রশ্নবিদ্ধ আগ্রাসী বৈদেশিক যুদ্ধে জড়িয়ে অভিযুক্ত হতে চাই না, বিশেষ করে ইয়েমেনে ওপর সৌদির বর্বরোচিত হামলা এবং কাতারের ওপর সৌদির অর্থনৈতিক নিষেধাজ্ঞা'।
মালয়োশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতিতে অভিযুক্ত নজিব রাজ্জাকের বিষয়ে মাহাথির বলেন, 'নজিবের বিচারে কোন প্রকার অস্পষ্টতা থাকবে না। আইন আইনের গতিতে থেকে তার বিচার কাজ সম্পাদন করবে এবং নজিব যে প্রধান অপরাধী এটা সারা পৃথিবীিই জানে'।
সিঙ্গাপুরের সাথে পানি চুক্তির বিষয়ে তিনি বলেন, সিঙ্গাপুরের সাথে করা পানি চুক্তিতে উল্লেখ্য দাম কিছুটা বাড়তে পারে কারণ মালয়েশিয়া সিঙ্গাপুরে কাছে পানি বিক্রি করে (অপরিশোধিত পানি) ৩ সেন্ট। আর সিঙ্গাপুর থেকে পানি ক্রয় করে ৫০ সেন্ট করে। উল্লেখ্য, সিঙ্গাপুরের সাথে মালয়েশিয়ার করা পানি চুক্তির সময়সীমা ২০৬১ সালে শেষ হবে।
বিশ্বে ইহুদিবিদ্বেষী একজন নেতা হিসেবে প্রায়ই অভিযোগ করা হয় মাহাথিরের বিরুদ্ধে। এ বিষয়ে তিনি বলেন, আমি ইহুদিদের বিরুদ্ধে নয় বরং ইহুদিদের করা খারাপ কাজগুলোর বিরোধী করি।
বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসেবে এখন ক্ষমতায় আছেন মাহাথির মোহাম্মদ। ৯৩ বছর বয়সে প্রধানমন্ত্রী হওয়াটাকে কিভাবে বিচার করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিহাস আমাকে কিভাবে দেখবে সে বিষয়ে আমি কেয়ার করি না। আমি আমার মতো চলার চেষ্টা করি'।
উল্লেখ্য, ২২ বছর ক্ষমতায় থাকার পরে ২০০৩ সালে অবসরে গিয়েছিলেন তিনি। কিন্তু তার ভাষায়, জীবনের সবচেয়ে বড় ভুল সংশোধন করার জন্য তিনি আবার রাজনীতিতে সক্রিয় হলেন।
শুধুমাত্র তার একসময়ের শিষ্য নাজিব রাজাককেই তিনি পরাজিত করেননি, তার দল 'ইউনাইটেড মালয়িস ন্যাশনাল অর্গানাইজেশন'কে হারিয়ে এক সময়ের প্রতিপক্ষ পাকাতান হারাপান কোয়ালিশনের নেতৃত্ব দিচ্ছেন।
মাহাথির মোহাম্মদ বলেছেন, প্রধানমন্ত্রী হিসাবে তিনি দুইবছর ক্ষমতায় থাকতে চান। এরপর তিনি কারাবন্দী নেতা আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
জেড





