ইন্দোনেশিয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। প্রাথমিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টা ২১মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ইন্দোনেশিয়ার মেট্রো থেকে ৫৫ কিলোমিটার পশ্চিমে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৩২.৭ কিলোমিটার।
এমবি





