প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর অদূরে শুক্রবার ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত অনুভূত হয়েছে। ওই এলাকায় অপর একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার মাত্র কয়েক ঘণ্টা পর সর্বশেষ এই ভূমিকম্পটি হয়। তবে এই ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, প্রথম ভূমিকম্পটির তীব্রতার মাত্রা ছিল ৬। এটি ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে আঘাত হানে। পোর্ট ওর্লি শহর থেকে প্রায় ৮৬ কিলোমিটার দূরে এটি আঘাত হানে। এর কয়েক ঘণ্টা আগে একই গভীরতায় ও একই এলাকায় আরো শক্তিশালী একটি কম্পন হয়।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ‘আমাদের কাছে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে দেখা যাচ্ছে, যে এই ভূমিকম্পের কারণে ওই এলাকায় সুনামির কোনো আশঙ্কা নেই।’

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এআই