ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে চার মাসের বর্ধিত মেয়াদের আগে পরমাণু বিষয়ে চূড়ান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা কম।

তিনি শুক্রবার বলেন, পরমাণু আলোচনায় বিভিন্ন বিষয়ে যদি ঐকমত্যে পৌঁছানো যায় তবে বিস্তারিতভাবে আলোচনার জন্য আরো সময় লাগবে। কাজেই চারমাসের বর্ধিত সময়ের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনা কম। অবশ্য ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার গত সাত মাসের পরমাণু আলোচনায় সামগ্রিকভাবে অগ্রগতি হয়েছে উল্লেখ করে জাওয়াদ জারিফ আরো বলেন, ছয় জাতিগোষ্ঠী এ আলোচনায় বেশ ‘সতর্কতার’ আশ্রয় নিয়েছে।

তিনি বলেন, আলোচনার শুরু থেকেই ইরান মনে করছে, পাশ্চাত্যের প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকলেই কেবল পরমাণু আলোচনা ফলপ্রসূ হতে পারে।

জার্মানি এবং জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকাকে নিয়ে ছয় জাতিগোষ্ঠী গঠিত হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সৃষ্ট চলমান সংকট সমাধানের লক্ষ্যে আলোচনা করার জন্য এ গোষ্ঠী গঠিত হয়েছে।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম,টিআই