কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে ইমাম সাদিক (আ) মসজিদে বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার জুমা নামাজের পর এ হামলা হয়। কুয়েত সিটির আল-সাওয়াবির এলাকায় মসজিদটির অবস্থান।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কুয়েত সিটির সাওয়াবার জেলার ইমাম আল-সাদিক মসজিদে আত্মঘাতী হামলা হয়। আটজনকে গুরুতর আহত অবস্থায় ইমিরি হাসপাতালে নেওয়া হয়।
আল-আরাবিয়া ও আল-জাজিরা জানায়, মসজিদে হামলার ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে।
হামলাস্থলে জরুরি সেবার জন্য লোকজনকে দেখা গেছে। এখনো হামলাস্থল থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।
কারা এ হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয় এবং কেউ এর দায়িত্ব স্বীকার করে নি।
এদিকে, বোমা হামলার পর কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জুবায়ের আল-সাবাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কয়েকদিন সৌদি আরবে পর পর দুই সপ্তাহে দুটি শিয়া মসজিদে বোমা হামলা হয়েছে। এসব হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল।
জেআই





