সম্প্রতি পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে জনসমর্থনে এগিয়ে রয়েছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। দেশটির এক তৃতীয়াংশ ভোটার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখতে চান।
উল্লেখ্য, ভারতের গুজরাটে হিন্দু-মুসলিম দাঙ্গায় প্রত্যক্ষ মদদ দিয়েছিলেন মোদী।
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন-আইবিএন টেলিভিশন চ্যানেলের পক্ষে এই জরিপ চালায় ভারতের গবেষণা সংস্থা সিএসডিএস। শুক্রবার জরিপের এই ফলাফল প্রকাশ করা হয়।
জরিপ অনুযায়ী, ভারতের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৯২-২১০টি আসনে জয়লাভ করতে পারে। যেখানে ক্ষমতাসীন শাসক দল কংগ্রেস পেতে পারে ৯২-১০৮টি।
প্রসঙ্গত, ভারতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে হলে অন্তত ২৭২ টি আসনে জয়ী হতে হবে। নতুবা কোয়ালিশন সরকার গঠন করতে হবে।
ঢাকা, জানুয়ারি ২৫ (টাইমনিউজবিডি.কম)//টিআই