সন্ত্রাসীদের নির্মূলের অঙ্গীকার করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত ইরাকের উত্তরাঞ্চলে সামরিক অভিযান অব্যাহত রাখবে আংকারা।

শনিবার (০৭ জুলাই) তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি’র সংসদীয় দলের এক বৈঠকে এরদোগান এসব কথা বলেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, “আামাদের সীমান্ত থেকে সন্ত্রাসীদেরকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত আমরা থামব না। কান্দিল পার্বত্যাঞ্চল থেকে পিকেকে সন্ত্রাসীদেরকে উৎখাত না করা পর্যন্ত সামরিক অভিযান চলবে।”  

এদিকে, গতকালই তুরস্কের সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর ইরাক ও তুরস্কের মারদিন প্রদেশে বিমান হামলায় পিকেকে’র অন্তত আট গেরিলা মারা গেছে। 

তুর্কি জেনারেল স্টাফ তার সরকারি টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, উত্তর ইরাকের সিনাত হাফতেনিন ও তুরস্কের মারদিন এলাকায় জঙ্গিবিমান দিয়ে হামলা চালানো হয়েছে। মারদিন প্রদেশটি সিরিয়া ও ইরাক সীমান্তে অবস্থিত।    

এমবি