উত্তর কোরিয়া সম্ভবত চতুর্থ দফায় পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। স্যাটেলাইট থেকে পাওয়া নতুন ছবির সূত্র ধরে মার্কিন থিংক ট্যাংক এ ধারণা করছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দু’দিনের সফরে শুক্রবার দক্ষিণ কোরিয়া এসেছেন। তিনি এখানে পৌঁছার কয়েক ঘণ্টা আগে বিশ্লেষকেরা এ আশঙ্কার কথা প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইউএস-কোরিয়া ইনস্টিটিউট সতর্ক করে বলেছে, ওবামার সফরকে কেন্দ্র করে সম্ভবত উত্তর কোরিয়া এ পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ কোরিয় সরকারও একই ধারণা পোষণ করছে।
গবেষণা প্রতিষ্ঠানটি আরো জানায়, উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা চালানোর স্থান পাঙ্গিরিতে গত দুদিনের সংগৃহীত ভূ-উপগ্রহ চিত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে, সেখানে সম্ভবত পরীক্ষা চালানোর জোর প্রস্তুতি চলছে।
বলা হচ্ছে, উত্তর কোরিয়ার এ ধরনের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সাথে তাদের বিরাজমান উত্তেজনা আরো বাড়াবে। গতকাল জাপান সফরকালে টোকিওতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মন্তব্য করেন, কয়েক দশক ধরেই উসকানিমূলক কর্মকাণ্ড করে আসছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক অঙ্গনে তারা বরাবরই দায়িত্বহীনতার পরিচয় দিয়ে এসেছে।
উল্লেখ্য, এর আগে ২০০৬, ২০০৯ ও ২০১৩ সালে তিন দফা পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আবারও পারমাণবিক বোমার পরীক্ষা চালাবে উ: কোরিয়া!
উত্তর কোরিয়া সম্ভবত চতুর্থ দফায় পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। স্যাটেলাইট থেকে পাওয়া নতুন ছবির সূত্র ধরে মার্কিন থিংক ট্যাংক এ ধারণা করছে।
রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া
রাশিয়ায় আরও ১০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানোর প্রস্তুতি চলছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, বর্তমানে রাশিয়ার ভূখণ্ডে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা রয়েছে।
উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত
এশিয়ান গেমসে নারী ফুটবলে উত্তর কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ঋতুপর্ণাদের ১০-০ গোলে হারিয়েছে শক্তিশালী উত্তর কোরিয়া।
কিমের কাছে ৫৭ পরমাণু বোমা রয়েছে: ট্রাম্প
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমের হাতে এত বিপুল পরমাণু অস্ত্র থাকায় তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি।
জাপানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
যুক্তরাষ্ট্রে তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের পর জাপানের বিরুদ্ধে অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।
ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা এখন কতটি দেশে ভ্রমণ করতে পারে?
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মধ্যবর্তী সংস্করণের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশ ৯৭তম অবস্থানে উঠে এসেছে। এই অবস্থান উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ভাগ করে নিয়েছে বাংলাদেশ। আগের মতোই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, আর সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।
















