জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে ঢুকে তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরায়েলি পুলিশ। রোববার ফিলিস্তিনিদেরকে সেখান থেকে সরিয়ে দিতে মসজিদে প্রবেশ করে তারা।
আল অ্যারাবি পত্রিকার প্রতিবেদন বলা হয়েছে, এক ইহুদি মহিলা মহানবী হযরত মুহাম্মদকে (স.) নিয়ে প্রকাশ্যে অপমানজনক মন্তব্য করায় শুক্রবার নামাজ শেষে বিক্ষোভ করছিলেন মুসলিমরা।
বিক্ষোভকারীরা ওই মসজিদে অবস্থান করে দাঙ্গা বাধিয়ে দিতে পারে, এমন অজুহাত দেখিয়ে সেখানে হামলা চালায় ইসরায়েলি পুলিশ।
এক বিবৃতিতে পুলিশ বলেছে, মুখোশ পরা একদল বিক্ষোভকারীরা আল আকসা মসজিদের ভেতর অবস্থান নেয়। এক পর্যায়ে মসজিদের ভেতর থেকে তারা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে এবং পুলিশ প্রবেশের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।
বিবৃতিতে আরো বলা হয়, ব্যাপক সংঘর্ষ ও দাঙ্গা প্রশমনে এবং পুলিশের আহত হওয়া ঠেকাতে তারা রা মসজিদের ভেতর কয়েক মিটার পর্যন্ত ঢুকে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গাকারীদের ভেতরে রেখেই মসজিদের দরজা বন্ধ করে দেয়।
ইসরায়েল কর্তৃপক্ষ ইবাদত করতে মুসলিমদের উপর বয়স সীমা আরোপ করে।
গত নভেম্বরে ইসরায়েলি পুলিশ মসজিদে প্রবেশ করলে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছিল জর্ডান।
জেডআই





