জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গনে রোববার ইসরাইলী পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় ১৬ জনকে আটক করা হয়েছে। স্পর্শকাতর এই পবিত্র স্থানটিতে উত্তেজনা প্রায় লেগেই থাকে।
ইসরাইলী পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড বার্তা সংস্থা এএফপি'কে বলেন, সকালে পর্যটক ও পরিদর্শকদের জন্য এই স্থান খুলে দেয়ার পর সন্দেহভাজনরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে দুই পুলিশ আহত হয়।
তিনি বলেন, পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে তারা আল আকসা মসজিদে আশ্রয় নেয়। মসজিদটিতে পুলিশ ঢোকার অনুমতি নেয়।
পরে পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ১৬ ‘আরব দাঙ্গাকারীকে’ আটক করা হয়েছে।
খ্রীস্টানদের ইস্টার হলিডে ও ইহুদীদের সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠান পাসওভার উপলক্ষ্যে হাজার হাজার তীর্থযাত্রী ও পর্যটকদের জেরুজালেম আগমনের প্রেক্ষাপটে রোববার এ সংঘর্ষের ঘটনা ঘটলো।
গোলযোগের আশংকায় ইসরাইলী পুলিশ আল আকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশের ওপর বিধি নিষেধ আরোপ করেছে। কেবলমাত্র পঞ্চাশোর্ধ্ব পুরুষ ও নারীরা মসজিদ প্রাঙ্গনে ঢুকতে পারছেন। সূত্র: এএফপি।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
আল আকসা মসজিদ প্রাঙ্গণে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, আটক ১৬
জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গনে রোববার ইসরাইলী পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় ১৬ জনকে আটক করা হয়েছে। স্পর্শকাতর এই পবিত্র





