ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী জিতান রাম মানঝি বলেছেন, ছেলেমেয়ে সবারই উচিত বয়স ২৫ বছর হওয়ার পর বিয়ে করা। এতে পুষ্টি ও সুস্বাস্থ্যের বিষয়টি নিশ্চিত হয়।

গত সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ‘মানুষের গড়উচ্চতা আগে ছিল সাত ফুট, এখন কেন তা পাঁচ ফুটে নেমে এসেছে?’ অল্প বয়সে বিয়েই এর কারণ হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, প্রাচীন আশ্রমনীতি অনুসারে ছেলে ও মেয়ে উভয়ের জন্য বিয়ের নূন্যতম বয়সসীমা ২৫ করা উচিত। আশ্রম প্রথা অনুযায়ী জন্মের পর ২৪ বছর পর্যন্ত বয়স সীমাকে বলা হয় 'ব্রক্ষ্মাচার্য', ২৪-৪৮ বছর পর্যন্ত 'গৃহস্থ', ৪৮-৭২ বছর পর্যন্ত 'বানপ্রস্থ' ও ৭২ থেকে মৃত্যুকাল পর্যন্ত সময়কে 'সন্ন্যাসা' বলে উল্লেখ করা হয়েছে। 

৭০ বছর বয়সী মুখ্যমন্ত্রী নিজের সুস্বাস্থ্যের বিষয়টি উল্লেখ করে বলেন, এর কারণ, তিনি ২৫ বয়স হওয়ার পর বিয়ে করেছিলেন। এনডিটিভি

উল্লেখ্য, ভারতের আইন অনুযায়ী বিয়ের বয়সসীমা ছেলেদের ক্ষেত্রে ২১ ও মেয়েদের ক্ষেত্রে ১৮ বছর।

 

ইআর