সৌদি আরবের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছে। ইয়েমেন সংলগ্ন দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বৃহস্পতিবার এই বোমা হামলার ঘটনা ঘটেছে।

সৌদির অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে অসীর প্রদেশের আভা শহরের একটি মসজিদের এই হামলায় আরো ৯জন আহত হয়েছেন।

সৌদি টেভিশন জানিয়েছে যে প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী বোমা হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেডআই