কেনিয়ার বন্দর নগরী মোম্বাসার একটি মসজিদে বুধবার নতুন করে অভিযান চালিয়েছে পুলিশ। এর আগে সোমালিয়ায় আল কায়েদার সহযোগী সংগঠন আল শাবাব যোদ্ধাদের খুঁজে বের করতে মোম্বাসার অপর একটি মসজিদে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, বন্দর নগরী মোম্বাসার কিসাউনি জেলার একটি মসজিদে নতুন করে অভিযান চালানো হয়েছে।
জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রিচার্ড নগাটিয়া বলেন, ‘একটি মসজিদে নিরাপত্তাজনিত কারণে অভিযান চালানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।’
সোমালিয়ায় আল কায়েদার সহযোগী সংগঠন আল শাবাব যোদ্ধাদের খুঁজে বের করতে মোম্বাসার অপর একটি মসজিদে অভিযান চালানোর দুই দিন পর নতুন করে আরো একটি মসজিদে তল্লাশি চালালো পুলিশ।
এমএ





