চীনের উত্তর ও মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত হয়েছে ১৫০ জনের বেশি। এ ছাড়া নিখোঁজ রয়েছে কয়েক শ মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছে হাজার হাজার লোক।বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
হেবেই ও হুনান প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুই প্রদেশে বানের জল এবং ভূমিধসে বহু মানুষের প্রাণহানি হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, হেবেই প্রদেশে ১১৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে ১১১ জন। প্রায় ৫৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পেয়ে বিক্ষোভ করে হেবেই প্রদেশের ক্ষতিগ্রস্ত লোকজন। উদ্ধারাভিযানে ধীরগতির অভিযোগ তুলেছে ভুক্তভোগী মানুষরা।
জেড





