​ফিলিস্তিনের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে নতুন অস্ত্রের পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করছে ইসরাইল।

ফিলিস্তিনি ন্যাশনাল ইনিশিয়েটিভ পার্টি'র মহাসচিব মোস্তফা বারগুতি আরো বলেন, মারণাস্ত্র পরীক্ষার ভূমি হিসেবে গাজা উপত্যকাকে ইসরাইল ব্যবহার করেছে বলে সুষ্পষ্ট আলামত পাওয়া গেছে।

তিনি আরো বলেন, জুলাই-আগস্ট মাসের ৫০ দিনের যুদ্ধে গাজা উপত্যকার ওপর ইসরাইল ২১ হাজার টন বোমা ফেলেছে যা দুইটি পরমাণু বোমার সমান।

এ যুদ্ধে ২১৪০ ফিলিস্তিনি নিহত এবং ১১ হাজার আহত হয়েছে। এদের বেশির ভাগই বেসামরিক মানুষ।

গাজার বিরুদ্ধে ইসরাইল চার দফা যুদ্ধ করেছে উল্লেখ করে বারগুতি বলেন, এ সব যুদ্ধে শ্বেত ফসফরাস, ব্যারেল বোমাসহ আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ বোমা ও অস্ত্র ব্যবহার করেছে তেল আবিব।সূত্র : রেডিও তেহরান।

ইআর