ফেসবুকে সামাজিক যোগাযোগের একটি তুলনাহীন মাধ্যম। অথচ এ মাধ্যমটিকে ঘিরে চলে নানা ধরণের নোংরামি। যাকে রীতিমত অনলাইন ক্রাইম বলা যায়। এমনই এক ক্রাইমের ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। ফেসবুকের মাধ্যমে বিয়ে ভেঙ্গে দেয়া হয়েছে ঝাঁসির বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণীর।
ঝাঁসির বাসিন্দা ওই তরুণীর ফেক অ্যাকাউন্ট বানিয়ে তাতে তার বেশ কিছু আপত্তিকর ছবি পোস্ট করে দেয় কোনও এক অজ্ঞাত পরিচয়ধারী। এখানেই শেষ নয়, শ্বশুর বাড়ির সদস্যদের সেই প্রোফাইল থেকেই পাঠানো হয় ফ্রেন্ড রিকোয়েস্টও।
গত মার্চ মাসেই এনগেজমেন্ট হয়েছিল গোয়ালিয়রের জিওয়াজি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি পড়ুয়া ওই তরুণীর। কিন্তু, এধরনের ছবি পোস্ট হওয়ার পর থেকেই শ্বশুরবাড়ি থেকে চাপের মুখে পড়তে হয় তাকে। শেষ পর্যন্ত বিয়েটি ভেঙেই যায়।
এই ঘটনার জেরে গোয়ালিয়র থেকে ঝাঁসি ফিরে আসার জন্য বাড়ি থেকে চাপ দেয়া হয়। বাধ্য হয়ে ওই তরুণীকে পড়াশোনা ছেড়েই চলে আসতে হয়।
এই নিয়ে সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু লাভ হয়নি কিছুই। কে ঘটিয়েছে এ ঘটনা তার কোন সন্ধান মেলেনি।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
আন্তর্জাতিক
ফেসবুকই ভেঙে দিল তরুণীর বিয়ে
ফেসবুকে সামাজিক যোগাযোগের একটি তুলনাহীন মাধ্যম। অথচ এ মাধ্যমটিকে ঘিরে চলে নানা ধরণের নোংরামি। যাকে রীতিমত অনলাইন ক্রাইম বলা যায়। এমনই এক ক্রাইমের ঘটনা ঘটেছে ভারতের





