বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার ৯৬৭ জন। শুক্রবার (২২ জানুয়ারি) পর্যন্ত বিশ্বব্যাপী এই মহামারিতে আক্রান্তের সংখ্যা ছিল ৯ কোটি ৮০ লাখ ৮৯ হাজার ৫৩৬ জন। অর্থাৎ, ২৪ ঘণ্টার ব্যবধানে রোগটিতে সংক্রমিত হয়েছে ৬ লাখ ৪৭ হাজার ৪৩১ জনের শরীরে।
এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ লাখ ১৬ হাজার ১৫৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন সাত কোটি ৯ লাখ ১১ হাজার ৫৮২ জন। শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৫৩ লাখ ৯০ হাজার ৪২ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ২৪ হাজার ১৭৭ জন আর সুস্থ হয়েছেন এক কোটি ৫২ লাখ ২২ হাজার ৭১৯ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৬ লাখ ৪০ হাজার ৫৪৪ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ২২১ জন আর সুস্থ হয়েছেনে এক কোটি ৩ লাখ ৬৩ জন।
করোনা সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৮৭ লাখ ৫৫ হাজার ১৩৩ জন। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ১৫ হাজার ২৯৯ জন এবং সুস্থ হয়েছেন ৭৫ লাখ ৯৪ হাজার ৭৭১ জন।
এমআর





