মধ্যপ্রাচ্যে ২,৩০০ মেরিন সেনা মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছে পেন্টাগন। গোলযোগপূর্ণ এ অঞ্চলে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য এ সব সেনা মোতায়েনের কথা বলা হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন ক্রিবি সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে একটি টাস্ক ফোর্স গঠন করছে আমেরিকা। এ বাহিনীতে কয়েকটি জঙ্গি বিমান থাকবে। বাহিনীকে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত রাখা হবে।

ইরাক ও সিরিয়ার যোদ্ধা গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস বিরোধী অভিযানে আমেরিকা জড়িত হওয়ারও আগে, ২০১৩ সালে এ বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছিল আমেরিকা।

এ টাস্ক ফোর্সের ঘাটি কুয়েতে হবে বলে জানা গেছে। অবশ্য, আফ্রিকার জন্য এরই মধ্যে স্পেনের মরোনে এ রকম ঘাটি করেছে মার্কিন মেরিন কোর। সূত্র: আইআরআইবি

এসএমএ