করোনাভাইরাস বিস্তার নিয়ে উদ্বেগ থেকে এ বছরের হজ বাতিল করেছে ইন্দোনেশিয়া।

দেশটির ধর্ম মন্ত্রী এক টিভি ভাষণে বলেছেন: “সরকার ২০২০ এর হজ বাতিল করে দেবার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের জন্য এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা জানি বহু মানুষ এই সিদ্ধান্তে মর্মাহত হবেন।”

মঙ্গলবার (০২ জুন) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

ইন্দোনেশিয়া থেকে লক্ষ লক্ষ মুসলিম প্রতি বছর পবিত্র হজ পালন করতে মক্কা ও মদিনায় যান।

সৌদি কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হজ এবং ওমরাহ স্থগিত থাকেছে। কিন্তু এই স্থগিতাদেশ যদি প্রত্যাহারও করা হয়, ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এবছরের হজের প্রস্তুতির জন্য তারা যথেষ্ট সময় পা্বেন না।

হজের জন্য যে কোটা পদ্ধতি আছে তাতে অপেক্ষার সময়কাল বিশ বছর। এই কোটায় এ বছর ইন্দোনেশিয়া থেকে দুই লাখের বেশি মানুষ হজ করতে যেতে পারতেন।

এমবি