ইসরাইলী বুধবার ভোরে গাজা উপত্যকায় চার দফা বিমান হামলা চালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি।

 প্রত্যক্ষদর্শীরা জানান, রাফাহ, খান ইউনুস ও গাজা সিটিতে এ বিমান হামলা চালানো হয়। 

এর আগে মঙ্গলবার রাতে ফিলিস্তিনী ভূখণ্ড থেকে একটি রকেট ইসরাইলের দক্ষিণাঞ্চলে এসে পড়ে। এতে কোন প্রাণহানি বা ক্ষতি হয়নি। 

ইসরাইলী সেনাবাহিনী দাবী, রকেট হামলার জবাবে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে চারটি 'সন্ত্রাসী' অবকাঠামোয় বিমান হামলা চালানো হয়েছে। 

গত বছর ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনে প্রায় ২ হাজার ২শ’ ফিলিস্তিনী নিহত হয়। সূত্র: এএফপি